স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু প্রতিরোধে জরুরি পদক্ষেপ ঘোষণা করেছে। মন্ত্রী জানান, সারাদেশে একযোগে মশক নিধন অভিযান পরিচালিত হবে। প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভায় বিশেষ টিম গঠন করা হয়েছে। গত বছর ডেঙ্গুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!